"জনগনের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন খুনোখুনির রাজনীতি করে পশ্চিমবাংলায় গ্রাম বাংলার দখল নিতে চাইছে, তাহলে মমতার উন্নয়ন কোথায় হাওয়া হয়ে গেলো, মানুষ জেগে গিয়েছে, তাই মারের পাল্টা মার পড়ছে" রবিবার বাংলা বিকাশবাদি কংগ্রেস দলের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে এমন ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন ইসলামপুরের নয়বারের বিধায়ক তথা প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী। এদিনের বাংলা বিকাশবাদি কংগ্রেস দলের প্রথম বর্ষ পূর্তি অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ইসলামপুরের বিশিষ্ট শিল্পী বিউটি চক্রবর্তী। দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন দলের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল করিম চৌধুরী। পরে বাংলা বিকাশবাদি কংগ্রেস দলের প্রতিষ্ঠাতা ও সভাপতি করিম সাহেব অভিযোগ করে বলেন, "চোপড়া, ইসলামপুর সহ উত্তর দিনাজপুর জেলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস যে সন্ত্রাস শুরু করেছে নির্বাচনের ময়দানে নেমে তার যোগ্য জবাব দেবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় অসাংবিধানিক খেলায় মেতেছেন যা চলতে দেওয়া যায় না। সংবিধানে বিরোধীদের প্রাধান্য দেবার উল্লেখও রয়েছে। আর তিনি বিরোধী শুন্য করতে চাইছেন। পঞ্চায়েত নির্বাচনে আমাদের দল থেকেও নির্দল প্রার্থী দেওয়া হয়েছে, কারণ আমরা রেজিস্ট্রেশন পেয়েছি কিন্তু প্রতীক পাইনি। এছাড়াও যোগ্য নির্দল প্রার্থীদের আমরা সমর্থন করছি। খুব শীঘ্রই তার দল প্রচারে নামবে। মানুষ আমাকে চাইছে, তাই মানুষের ইচ্ছা তাদের প্রতি অন্যায় অবিচারের প্রতিবাদে তিনি তাদের পাশে দাড়ান। তাই জনগণের দাবি মেনে তিনি তাদের পাহারাদার হিসাবে থাকার জন্যই বাংলা বিকাশবাদি কংগ্রেস দলের সৃষ্টি করেছেন। বহু মানুষ ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করছেন আশাকরি পঞ্চায়েতে আমাদের ফল ভালোই হবে বলে তিনি আশা প্রকাশ করেন।"
উত্তরদিনাজপুর